টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে অন্যতম ফেবারিট পাকিস্তান। প্রতিপক্ষ বাছাই পর্ব উৎরে আসা দল হংকং। তবে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য গেলো হংকংয়েরই পক্ষে এবং টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। একই স্টেডিয়ামে আগেরদিন উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিকুর রহীমের বীরোচিত ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে ২৬২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। মুশফিক আউট হন ১৪৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বাংলাদেশ জয় পায় ১৩৭ রানের বিশাল ব্যবধানে। সেই মাঠেই আজ নন-টেস্ট প্লেইং দেশ হিসেবে খেলতে নামছে হংকং। সামনে ফেবারিট পাকিস্তান হলেও প্রবল আত্মবিশ্বাসে বলিয়ান হংকং অধিনায়ক অংশুমান রাথ। টস করার পর সঞ্চালকের কাছে নিজের বক্তব্য দিতে গিয়ে হংকং অধিনায়ক বলেন, ‘আগের দিনের ম্যাচ দেখে এবং উইকেট একই রকম থাকার কারণে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রস্তুত নিজেদের প্রমাণ করার জন্য। এখানে আসার দাবিদারও ছিলাম আমরা। বিশেষ করে মার্চে ওয়ানডে স্ট্যাটাস হারানোর পর নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে ...